হ্যালো বন্ধুরা, যখন আমরা রাতে ঘুমাতে যাই তখন আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ হয়ত টিভি দেখি, কিংবা গান শুনি, হোয়াটসঅ্যাপ কিংবা মোবাইলে হয়তো কোন ভিডিও দেখি। যাইহোক এসবের মধ্যে কোনোকিছু করতে করতে ঘুমিয়ে পড়ি। আপনি কি জানেন পৃথিবীতে যত সফল মানুষ রয়েছেন তারা এগুলোর কোনটাই করে না। তারা রাতে ঘুমানোর আগে যে কাজ করে তা জানার আগে জানিয়ে দেই আমাদের ব্রেনের পাওয়ারফুল অংশ রয়েছে যার নাম হলো সাবকনসাস মাইন্ড।
এতটাই ক্ষমতা যে তার জন্য আমরা চাইলে জীবনের সব রকম ভাবে সফল হতে পারি। আবার এই সাবকনসাস মাইন্ড এর জন্যই আমরা সুইসাইড পর্যন্ত করতে পারি । আমাদের সাবকনসাস মাইন্ড তথ্যগুলিকে আমাদের জীবনে বাস্তবায়িত করে। ঠিক তেমনই ,যখন একটি হাতিকে একটি লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়, তখন সে হাজার চেষ্টার পরও শিকল ছেড়ে বেরোতে পারে না ! এভাবেই হাতিটি বড় হয়ে যায়। এখন তার কাছে এত শক্তি রয়েছে যে সে চাইলে ওই রকমই পাঁচটি শিকল ছেড়ে বাইরে বেরিয়ে আসতে পারে । কিন্তু অদ্ভুতভাবে তখন হাতিটিকে একটি সামান্য দড়ি দিয়ে বেঁধে রাখা হয় কিন্তু হাতিটি সামান্য দড়ি ছিঁড়ে বেরিয়ে আসার চেষ্টা করেনা।
কারণ তার সাবকনসাস মাইন্ড এই কথাটি গেঁথে গেছে যে সে হাজার চেষ্টা করলেও সে এই বাঁধন ছিড়ে কোনদিন বাইরে বেরোতে পারবে না । আপনি কি জানেন? কখন সাবকনসাস মাইন্ড সবথেকে ভালো কাজ করে। যারা জানে তারা সাবকনসাস মাইন্ড কে কাজে লাগিয়ে যেকোনো কাজে খুব সহজেই সফল হয়ে যায়। সাবকনসাস মাইন্ড কিছু ভাবতে পারে না। আপনি তাকে যা বলবেন যেভাবে চালাবেন সেটাই বিশ্বাস করে নেবে। সেই বিশ্বাসটা কাজে লাগিয়েই আপনি যে কোনো কিছু পেতে পারেন ।তাহলে সাবকনসাস মাইন্ড কে কখন কেমন সিগন্যাল দেবেন সেটা জেনে নিন, আর দেখুন আপনার জীবন কিভাবে বদলে যায়।
বন্ধুরা আমাদের সাবকনশাস মাইন্ড সবথেকে ভালো কাজ করে যখন আমরা রাতে ঘুমাতে যাই তার আগের মুহূর্তে । কিন্তু আমাদের মধ্যে থেকে বেশির ভাগ মানুষই সেই মূল্যবান সময়টাকে সাবকনসাস মাইন্ডকে কোন পজিটিভ সিগন্যাল না দিয়ে সে সময়টাকে নষ্ট করে ফেলি । আর যারা এই ব্যাপারটা জানে যে রাতে ঘুমানোর আগে আমাদের সাবকনসাস মাইন্ড সবথেকে ভালো কাজ করে তারা তাদের সাবকনসাস মাইন্ড কাজে লাগিয়ে পৃথিবীতে কোন কাজ করে ফেলে এবং খুব দ্রুত সফল হয়ে যায়। কিন্তু 95 শতাংশ মানুষ এই সময়টাকে ভুল ভাবে ব্যবহার করে যার কারণে পৃথিবীতে মাত্র 5% মানুষ সফল আর 95 শতাংশ মানুষ সফল হওয়ার হাজারো চেষ্টা করার পরও সে ব্যর্থ থেকে যায় । তো বন্ধুরা চলুন এখন জেনে নেই রাতে কিভাবে এর ব্যবহার করবেন:-
সবার প্রথমে আপনার টিভি অফ করার পর পারলে আপনার মোবাইল এবং অন্যান্য ইলেকট্রনিক জিনিস অফ করে দূরে রাখুন। তারপর চোখ বন্ধ করে আপনার গোল আপনার টার্গেটকে ভিজুয়ালাইজ করুন। ভিজুয়ালাইজ অর্থাৎ আপনি যা কিছু হতে চান ,পেতে চান ,সেগুলো সম্পর্কে নয় ,আপনি ভাবুন যে আপনি যা কিছু পেতে চান কিংবা আপনি জীবনে যা কিছু করতে চান সেগুলো আপনি পেয়ে গেছেন। মনে করুন আপনি একটি বড় ব্যবসার মালিক হতে চান তাহলে আপনাকে ভাবতে হবে আপনি সেই ব্যবসাটি শুরু করে ফেলেছেন এবং সেই ব্যবসার শিখরে পৌঁছে গেছেন ।
এখানে আপনি ভাবতে পারেন আপনি হয়তো আপনার রাজ্যের বাংলাদেশের এমনকি পুরো পৃথিবীর সেরা ব্যবসাদার হয়ে উঠেছেন ।
এই ভিজুয়ালাইজেশন টেকনিক টি আপনাকে ব্যবহার করতে হবে । ঘুমানোর আগে মাত্র পাঁচ মিনিট এই কাজটি করুন। আর সমস্ত বেকার কাজ যেগুলো আপনার মনকে ডিস্টার্ব করে সেই কাজগুলো বন্ধ করুন। মাত্র 5 মিনিট করে ডেইলি আপনি কাজটি করতে থাকুন তাহলে আপনার সাবকনসাস মাইন্ড বিশ্বাস করে নেবে যে হ্যাঁ আপনি সত্যিই করতে পারেন। আপনি সত্যিই কোন বড়ো ব্যবসাদার । আর এই কন্ডিশন থেকে থাকলে নিজের জীবনের সমস্ত কিছু তার সঙ্গে ম্যাচ করুন, হতে পারে আপনার ব্যবসার ঘটনা ,হতে পারে আপনি ক্লাসে ফার্স্ট হতে চান, আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার বা সাইন্টিস্ট যা কিছু হতে চান সেগুলো নিয়ে ভাবতে থাকুন । আপনি পুরো পৃথিবী জয় করে ফেলেছেন। আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন ।
রাতে ঘুমানোর আগে আপনি যদি ভাবেন,
আমি পারবো না, আমার গাড়ি কেনার ক্ষমতা নেই, ব্যবসা দাঁড় করানোর জন্য আমার কাছে পয়সা নেই, তাহলে সে রকম ভাবেই আপনি জীবনে সেরকম কিছুই পাবেন। আর আপনি যদি পজিটিভ সিগন্যাল দেন তাহলে আপনার সাবকনসাস মাইন্ড আপনাকে সেই রাস্তায় দেখাবে।
বন্ধুরা সব শেষ আমি এটাই বলতে চাই যে আমাদের সাবকনসাস মাইন্ড খুবই পাওয়ারফুল আর রাতে ঘুমানোর আগে আমাদের সাবকনসাস মাইন্ড সবথেকে বেশি একটিভ থাকে । আমরা চাইলে আমাদের সাবকনসাস মাইন্ডকে খুব সহজেই নিজেদের কন্ট্রোলে নিয়ে যেকোনো কাজ করতে পারি। যদি আপনি আপনার সাবকনসাস মাইন্ড এর খেলা বুঝতে পারেন তাহলে পৃথিবীতে এমন কোন কাজ নেই যা আপনি করতে পারেন না । আপনি আপনার সাবকনসাস মাইন্ডে ভালো কিছু দিলে ভালো কিছুই ফেরত পাবেন। আর যদি খারাপ কিছু দেন তাহলে খারাপ কিছুই পাবেন। আশা করছি এই টেকনিক এর মাধ্যমে আপনি আপনার জীবনের সব লক্ষ্য পূরণ করতে পারবেন ।

0 Comments