কেন আপনি সফল হতে পারছেন না?-habits that you need to be change in ..


বলুনতো সফল হতে কে না চায়! কিন্তু একটা কথা আমরা সবাই জানি যে, কিছু পেতে হলে কিছু হারাতে হয়। কথাটি জানা সত্ত্বেও কিন্তু আমরা ভালো কিছু পাওয়ার জন্য খারাপ কিছু ত্যাগ করতে পারি না, আসলে চেষ্টাই করি না । যখন আমরা আমাদের টার্গেট এর উপর ভিত্তি করে অ্যাকশন নিতে শুরু করি তখন আমাদের কিছু অভ্যাস এর জন্যই আমরা কঠিন পরিশ্রমের পরেও সফলতা কে ছুঁতে পারিনা । ভারতের মিসাইল ম্যান এবং প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আবুল কালাম বলেন, তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না কিন্তু তুমি তোমার অভ্যাস পরিবর্তন করতে পারবে আর তোমার অভ্যাসে নিশ্চিত ভাবে তোমার ভবিষ্যত পরিবর্তন করে দেবে। তাহলে আসুন আজকে জেনে নেওয়া যাক , সেইসব অভ্যাসগুলো ত্যাগ করলেই আমরা ভালো কিছু অর্থাৎ সহজে নিশ্চিত সাফল্যের সম্মুখীন হতে পারব। 





1):- "I am the best"


 এটা ঠিক যে আপনি নিজের উপর বিশ্বাস রাখুন। নিজেকে সেরা বলে নিজের আত্মবিশ্বাস ও কর্ম ক্ষমতা বাড়িয়ে তুলুন, কিন্তু অনেকেই আছে যারা বিশ্বাসটাকে  পরিবর্তন করে ফেলে আর নিজেকে সবার সামনে সেরা-অদ্বিতীয় বলে তুলে ধরে, যেন তিনি একাই মানুষ আর বাকিরা এলিয়েন আর কি। আপনার আশেপাশে চোখ কান খোলা রাখলে এরকম অনেক অহংকারী মানুষ আপনারা দেখতে পাবেন । কিন্তু অহংকার সামাজিক ও কর্মজীবনের ক্ষেত্রে ক্ষতিকর, লোকজন আপনাকে স্বার্থপর ও অহংকারী ভেবে আপনার থেকে দূরে সরে যাবে।  আপনাকে এড়িয়ে চলবে যা আপনাকে সফলতা থেকে দূরে ঠেলে দেবে। সবার প্রথম এই অহংকার ত্যাগ করুন। মানুষের সাধারণত দুটি হাত রয়েছে অনেকেই আরো একটি হাতের ব্যবহার করে থাকেন, হ্যাঁ ঠিকই ধরেছেন ।


2):- অজুহাত দেখানো:-


 কখনোই কোন কাজ শুরু করার আগেই বলবেন না এটা আমার দ্বারা হবে না। একবার চেষ্টা তো করে দেখুন পারছেন কিনা, যদি পারেন তো খুবই ভালো আর না পারলে বসে থাকবেন না!  হতাশ হয়ে পড়ার কোনো কারণ নেই, একটা কথা মনে রাখবেন পৃথিবীতে সবাই সবকিছু করতে পারে না , চেষ্টা না করে কোন কাজ ছেড়ে দেবেন না হয়তো ওই একটি কাজই আপনার জীবন বদলে দিতে পারতো যেগুলি আপনি কখনো অজুহাত দিয়ে ছেড়ে দিয়েছেন। তাহলে আপনার সফলতার জন্য তৃতীয় হাতটি আজ থেকেই ত্যাগ করে ফেলুন।



3):- ভবিষ্যৎ নিয়ে অত্যধিক ভাবনা:-


 অবশ্যই আপনি ভবিষ্যৎ পরিকল্পনা করুন। ভবিষ্যতে কি হবে না হবে তা ভেবে সময় নষ্ট করবেন না , ভবিষ্যৎ আপনার বা আমার কারো হাতে নেই, আমাদের হাতে রয়েছে শুধু বর্তমান সময়। তাই ভবিষ্যতের চিন্তা করে সময় নষ্ট না করে ওই সময়টাকে কোন ভালো কাজে ব্যবহার করুন যাতে অবশ্যই আমাদের ভবিষ্যৎ সুন্দর হয়ে ওঠে । মনে রাখবেন, অতিত চলে গেছে আর ভবিষ্যৎ এখনো আসেনি তাই হাতে শুধুমাত্র বর্তমান রয়েছে । বর্তমান সময়টা আপনি যে কাজে ব্যবহার করবেন ভবিষ্যৎ তার উপরই নির্ভরশীল। যদি ভবিষ্যৎ সুন্দর করার জন্য শুধু ভবিষ্যতের কথা চিন্তা না করে বর্তমানে আপনি ভালো কিছু কাজ করেন তবে অবশ্যই আপনার ভবিষ্যৎ সুন্দর হবে। আর যদি সারাক্ষণ ভবিষ্যতের কথা ভেবে কাটিয়ে দেন তাহলে ভবিষ্যৎ সেরকমই খারাপ হয়ে যাবে। 




4):- নিজের লক্ষ্য নির্ধারণ করুন:

হয়তো আপনি অনেক কাজে পারদর্শী কিন্তু যদি আপনি সবগুলো কাজকে টার্গেট বানিয়ে একসাথে করতে থাকেন তাহলে আপনি কখনো সফলতা শিখরে পৌছাতে পারবেন না। তাই এখনি আপনার কাজের তালিকা বানান, আর সবথেকে গুরুত্বপূর্ণ যে কাজে আপনি সবথেকে বেশি পারদর্শী সেই কাজগুলোকে পরপর সাজিয়ে যেকোনো একটি কাজকে সম্পূর্ণ ফোকাসের সাথে করতে শুরু করুন। আর সব সময় আপনার পছন্দ করা সব থেকে গুরুত্বপূর্ণ কাজে মাস্টার হওয়ার টার্গেট রাখুন ।এই অভ্যাসটি আপনাকে নিশ্চিত ভাবে সাফল্যের শিখরে পৌঁছে দেবে।


 তো বন্ধুরা আজকে আমরা সেই চারটে অভ্যাস আপনাদের সাথে শেয়ার করলাম , এই চারটি অভ্যাস ত্যাগ করলে আপনি নিশ্চিত ভাবে সফল হতে পারবেন। পরবর্তীতে আমরা এই ধরনের আরও কিছু আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যেগুলি আপনাদের নিশ্চিত সাফল্যের পথ আরো বেশী মজবুত করবে। 













Post a Comment

0 Comments