এটি আপনাকে নতুনভাবে বাঁচতে শিখাবে। Life changing motivational post..

 





একটা সামান্য ঝগড়ার পর আমরা ভালোবাসার সম্পর্ক শেষ করে দিই।

 এর থেকে অনেক ভালো তো ভালোবেসে ঝগড়াটাই শেষ করে দেওয়া। 


যখন মানুষের প্রয়োজন বদলে যায় তখন আপনার সাথে তার কথা বলার ধরণ ও বদলে যায়।


 যদি কোন দুখী মানুষের মুখে হাসি ফোটে তার কারণ যদি আপনি হন তাহলে মনে রাখবেন ওই ব্যক্তি কাছে আপনার থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি এই পৃথিবীতে আর কেউ নেই।


যদি কেউ আপনাকে চোখ বুজে বিশ্বাস করে তাহলে কখনো তার বিশ্বাস ভেঙে এটা বুঝিয়ে দেবেন না যে সে আসলে অন্ধ।


 যখন উপরওয়ালা আপনার থেকে কিছু ফিরিয়ে নেয় তাহলে ভাববেন না যেন তিনি আপনাকে কোন শাস্তি দিয়েছেন। 

হতে পারে তিনি আপনার হাত খালি করে দিয়েছেন আগের থেকেও ভালো কিছু দিয়ে সেই হাত ভরিয়ে দেয়ার জন্য।


ওরে জীবন ধীরে ধীরে চল এখনও যে কিছু ধার মেটানো বাকি আছে, কিছু মানুষের দুঃখ মেটানো আজ ও বাকি আছে ।


যে সমস্ত ব্যক্তি অন্যের উপর যত বেশি আশা রাখে তাদের মনই ততবেশি ভাঙ্গে।


 কারো পরামর্শে রাস্তা মেলে ঠিকই কিন্তু গন্তব্যে তো কেবল নিজের কঠোর পরিশ্রমে মেলে।


যে সমস্ত মানুষ নিজের সবকিছু হারানোর পরেও অন্যকে ভালো রাখে তার থেকে মহৎ আর কেউ হয়না।


মন পরিষ্কার করে মানুষের সাথে মেশার অভ্যাস গড়ে তুলুন । ধুলো সরে গেলে আয়না ও ঝলমল করে ওঠে ।


কেউ একজন ভেবেই বলেছিলো জীবনে যখন খুশি আসবে মিষ্টি ভেবে চেখে নেবে আর যখন দুঃখ আসবে তেতো ওষুধ ভেবে সেটাও গিলে নেবে।



সময় আর বুদ্ধি একসাথে কেবল ভাগ্যবানদেরই মেলে কারণ বেশিরভাগ ক্ষেত্রেই সঠিক সময়ে বুদ্ধি খোলে না আর যখন বুদ্ধি খোলে তখন সময় চলে যায়।


রাগ হলে চেঁচানোর জন্য শক্তির প্রয়োজন হয় না কিন্তু রাগ হলে চুপ থাকার জন্য অনেক শক্তির প্রয়োজন হয়।


যতক্ষণ পর্যন্ত কোন আপন জনের কাছ থেকে ধোকা না খাবেন 

 ততক্ষন পর্যন্ত বুঝতেই পারবেন না যে জীবন আসলে ঠিক কি? 


যখন লড়াইটা আপনজনের সাথে হয় তখন আমাদের হারাটা ও জরুরি হয়ে যায়।

 আর যখন লড়াইটা নিজের সাথে হয় তখন জেতা জরুরী হয়ে পড়ে।


ঘরকে সুন্দর করে গড়ে তোলার জন্য অথবা ঘরকে বরবাদ করে দেয়ার জন্য ঘরের একটা মাত্র সদস্যই যথেষ্ট।


লোকের পিছনে পিছনে চলা আমি ছেড়ে দিয়েছি কারণ আমি যাকে যত বেশি সম্মান দিয়েছি সে আমাকে ততটাই নিচ মনে করেছে।


যে সমস্ত মানুষ একা একা পথ চলে তারা কেবল সব কাজে একাই যথেষ্ট হয়।


 আপনি কি জানেন আপনার সবথেকে বড় দায়িত্ব কি? সেটা হলো আপনাকে সবসময় নিজেকে খুশি রাখতে হবে।


একটু মাথা নোয়ালে যদি সম্পর্ক ভাঙ্গার হাত থেকে বেঁচে যায় তাহলে মাথা নোয়ানোই ভালো।

 কেননা বুদ্ধি তো সবারই আছে কিন্তু মাথা কেবল সেই 

নোয়ায় যার কাছে সম্পর্কটার গুরুত্ব আছে।


জীবনে অনেক ভুল করেছি কিন্তু যেখানে যেখানে শাস্তি পেয়েছে সেখানে আমার কোন দোষ ছিলোনা।


 তখনই কারোর হাত ধরবেন যখন নিশ্চিত থাকবেন এই হাত আপনি চিরকাল ধরে রাখতে পারবেন।


যে কেবল ভূলই ভাবতে জানে , সে আপনার চুপ করে থাকার ও ভূল অর্থ বের করে।


যাদের মনে আপনার জন্য কোন ভালোবাসাই নেই তাদের নিজের ভেবে কি লাভ ?



বন্ধুরা এই কোডগুলোর মধ্যে কোনটা আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানান ।


Post a Comment

0 Comments