জ্যাক মার জীবন বদলে দেওয়া উক্তি, যা আপনার জীবনকে বদলে দিবে। Jack ma-s life advice will change your life..

 

জ্যাক মার জীবন বদলে দেওয়া উক্তি, যা আপনার জীবনকে বদলে দিবে। Jack ma-s life advice will change your life.. 





জ্যাক মা বলেন, আমার জীবনের 40 বছর কাটিয়ে দেয়ার পর অর্থাৎ 40 বছর বয়সে গিয়ে আমি বুঝতে পারি আমাকে কি করতে হবে। ফাইনালি আমাকে কি হতে হবে? কোন কাজটা আমার ভালো লাগে। আমি আমার জীবনে কখনো ভাবি নি আমি একজন বিজনেস ম্যান হবো! আমি কখনো ভাবিনি আমি একজন টিচার হবো, আমি একজন টিচার হলাম। আমি পুলিশ এ জয়েন করতে চেয়েছিলাম কিন্তু পারিনি! এমনকি আমি কেএফসির ওয়েটার হিসেবে কাজ করতে চেয়েছিলাম , 

কিন্তু তাও পারিনি? তো আমাদের এমন অনেক স্বপ্ন থাকে যেগুলো আমরা পূরণ করতে পারিনা। ডোন্ট ট্রাই টু বি দা বেস্ট! ফাস্ট আমরা সেরা হওয়ার চেষ্টা করবো না , কোন কাজকে খুব ভালোভাবে করার চেষ্টা করবো না, বরং নতুন চ্যালেঞ্জ গুলোকে একসেপ্ট করা শিখতে হবে, গ্রহণ করা শিখতে হবে, সবার প্রথম আমাদের ওই কাজগুলো করতে হবে যা মানুষের সমস্যাগুলোকে সহজ করবে। হতে পারে সেটা আমাদের নিজেদেরই আবিষ্কার করতে হবে বা অন্য কোন কাজকে নতুন ভাবে করতে হবে। নতুন রূপে করতে হবে কারণ বেস্ট হওয়াটাই মুশকিল আর আমি মনে করিনা আমি এতোটা ভাগ্যবান তবে আপনি ভাগ্যবান হতে পারেন। যাই বা হোক আমরা যে কোন নতুন কাজ শুরু করতেই পারি আর যখন শুরু হয়ে যাবে তখন থামা চলবে না বরং সেটাকে আরও বাড়াতে হবে , সেটার উপর বিশ্বাস রাখতে হবে। আর এটা আমাদের করতে হবে কারণ আমরা জানি " ইউ আর ইউনিক " সত্যি কথা বলতে প্রতিটা মানুষই ইউনিক হয় । প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকে, স্পেশাল ট্যালেন্ট থাকে, আর এই স্পেশালিটি ইউনিকনেস সৃষ্টিকর্তার পক্ষ থেকে দেওয়া আপনার জন্য একটা উপহার ।একটা কথা মনে রাখবেন:- 


 পৃথিবী প্রতিযোগিতা এবং সুযোগে পরিপূর্ণ । 2000 বছর আগেও প্রতিযোগিতা ছিল সুযোগ ছিলো । আর আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি দুই হাজার বছর পরেও প্রতিযোগিতা এবং সুযোগ দুটোই আছে। এটা নির্ভর করছে ওটাকে আমরা কিভাবে দেখছি, কিভাবে ওটাকে নিয়ে ভাবছি, আমরা একটু ভালোভাবে খেয়াল করলেই দেখতে পাই কিছু মানুষ চ্যালেঞ্জের মধ্যে থেকেই অপারচুনিটি খুঁজে বের করে আবার কিছু মানুষ অভিযোগ করে।



  "There is no opportunity" 

আমিও বারবার অভিযোগ করতাম যে আমার কোনো সুযোগ আসেনা। কারণ আমি ভাবতাম সমস্ত সুযোগ বিল গেটস আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে অথবা স্টিভ জবস চুরি করে নিয়ে গেছে, আমার জন্য আর কিছুই অবশিষ্ট নেই কিন্তু এখন আমি মনে করি সুযোগ বা অপারচুনিটি চ্যালেঞ্জের মধ্যে লুকিয়ে থাকে, অভিযোগের মধ্যেই লুকিয়ে থাকে। যদি আপনি কোন চ্যালেঞ্জকে সমাধান করতে পারেন তাহলেই আপনি সফলতার দিকে এগিয়ে যাবেন । ইনশট আমরা যত বড় চ্যালেঞ্জকে সমাধান করতে পারবো তত বড় অপারচুনিটি আমরা পাবো ।



"Be healthy to be happy"

আমি মনে করি জীবন একটা যাত্রাপথ ‌। এখানে অনেকটা পথ আমাদের চলতে হবে আমরা এই পৃথিবীতে এসেছি যাতে খুশি থাকতে পারি হেলথি

 থাকতে পারি। তবে আমরা খুশি তখনই থাকবো যখন আমাদের শরীর ঠিক থাকবে। আমরা চাঙ্গা থাকবো। আমার তো মনে হয় মানুষের জন্য খুশি এবং হেলথি থাকা একটা কয়েনের দুই পাশ মাত্র । ক্রমোন্নতির টেকনোলজির কারণে জীবনবিজ্ঞান অনেক সমৃদ্ধ হবে উন্নত হবে আর মানুষ আরও বেশি সময় বেঁচে থাকার চেষ্টা করবে। কিন্তু বেশিদিন বেঁচে থাকাটা বেশি গুরুত্বপূর্ণ নয় । "It's not much important"

তবে ভালো স্বাস্থ্যের সাথে সঠিক ভাবে বেঁচে থাকা এটাই গুরুত্বপূর্ণ । আপনি যদি হেলদি না হন সুস্বাস্থ্যের অধিকারী না হন তাহলে আপনার সুখী থাকার কোন চান্স নেই। আর যদি আপনি অনেক দিন জীবিত থাকেন কিন্তু সুখি না থাকেন, খুশি না থাকেন , তাহলে ওই রকম বেঁচে থাকার অর্থ কি? 


Post a Comment

0 Comments