5 সেকেন্ডে জীবন বদলান ! Mel Robbins " The 5 second rule" Bangla..
হয়তো , এখন আপনার খুব গুরুত্বপূর্ণ একটা পড়া তৈরি করার কথা ছিল বা হয়তো খুব দরকারী একটা কাজ করার কথা ছিলো। আপনি ভেবেছিলেন ইউটিউবে একটা ভিডিও দেখে তারপরে শুরু করবেন কিন্তু আপনি নিজেকে থামাতে পারেননি একের পর এক মজাদার ভিডিও দেখে চলেছেন আর দেখতে দেখতে এখনও অনেকগুলো ভিডিও দেখে চলেছেন, Right. আপনি কি জানেন এমনটা কেন হয় ? কেন আমরা একটা ভিডিও দেখবো বলে একটানা 10 টা ভিডিও দেখে ফেলি ? কারণ আমাদের মধ্যে একটা রোগ আছে, রোগটা তেমন জটিল নয় তবে খুব ভয়ঙ্কর , এই রোগটা যার মধ্যে বেশি আছে তার জীবন গেলো আরো মজাদার বিষয় হলো এই রোগের ওষুধ কোন মেডিসিনের দোকানে পাওয়া যায় না, আপনার নিজের কাছেই আছে। রোগটার নাম হলো "Procrastination"
বা ঢিলেমি করা আরো সহজ ভাষায় বললে বলা যায় অকারণে সময় নষ্ট করা। তো আজকে আপনার সাথে এমন একটা ট্রিকস শেয়ার করবো , হয়তো আজকের পর থেকে আপনার সময় নষ্ট করার অভ্যাসটা পরিবর্তন হয়ে যাবে। সেই ট্রিকটার নাম হলো দেখা "The 5 second rule" কোন কাজ শুরু করার আগে বা ডিসিশন নেওয়ার জন্য আপনার কাছে মাত্র 5 সেকেন্ড সময় থাকে। বাস্তবে আমাদের ব্রেইন খুব কমফোরটেবল থাকতে চায় তার খুব ভালো লাগে যখন আমরা হাসিখুশি থাকি কম্ফোর্টেবল থাকি, আর খাটের উপর শুয়ে আরাম করি। তখন আমাদের ব্রেইনে ডোপামিন নামক একটা কেমিক্যাল রিলিজ হয়। যখনই আপনি জাঙ্কফুড খান নতুন নতুন মজাদার ভিডিও দেখেন তখন আপনার ব্রেনে ডোপামিন রিলিজ হয় আর আপনার মধ্যে একটা ভালো ফিলিংস হয়। ভালো অনুভূতি তৈরি হয়়। আমার আপনার ব্রেন এভাবেই ডিজাইন করা সে সব সময় চাই হাসিখুশি থাকতে টেনশন ফ্রি থাকতে ডিফিকাল্ট জিনিস থেকে দূরে থাকতে । সেজন্য আপনি যখনই ইউটিউবে একের পর এক নতুন ভিডিও তে ক্লিক করেন আপনার ব্রেইন কিছুটা পরিমাণ ডোপামিন রিলিজ করে আর আপনার ফিলিংস আরো ভালো হতে থাকে। এই সময়টা আপনি জাস্ট বসে থাকেন আর অযথা সময় নষ্ট করেন। এই অবস্থা থেকে বের হওয়ার জন্য আপনার কিছুটা পরিমাণ অ্যাক্টিভেশন এনার্জি প্রয়োজন হয় যাতে আপনি উঠে আপনার কাজ শুরু করে দেবেন। আপনার ব্রেইন চায়না ঐ এনার্জিটা খরচ করতে , ওই কাজটা না করার জন্য একশটা কারন দেখায়, কাজটা করার সময় কি কি সমস্যা হতে পারে তা বড় করে দেখায়। আমাদের ব্রেইন এমনটা করে কারণ এটাই তার বেসিক ফাংশন , সে প্রবলেম এবং ডিফিকাল্ট সিতুয়েশন থেকে আপনাকে রক্ষা করতে চাই, কিন্তু কোন চেঞ্জ আনার জন্য কোন নতুন কিছু ট্রাই করার জন্য ওই সমস্ত কিছু যা আপনার জীবন আপনার কাজ আপনার স্বপ্নকে পূরণ করবে। আপনাকে ঐ সমস্ত কাজই করতে হবে যেটা ডিফিকাল্ট, যেটা রিস্কি যেটা আনকম্ফোর্টেবল। আমরা সবাই জানি পড়াশোনা না করলে ভবিষ্যতে বিপদের সম্মুখীন হতে হবে সেই ভাবনা থেকেই এনার্জি নিয়ে তিন দিন আমরা খুব জমিয়ে পড়লাম। তখন মনে হলো আর ভালো লাগছে না, যা হয় হবে পরে দেখা যাবে । তারপর ধরুন আপনার একটা গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট লিখতে হবে কিন্তু আপনি কোন মতেই তা শুরু করতে পারছেন না ! এখন প্রশ্ন হলো এই সময় নষ্ট করাকে কিভাবে বন্ধ করা যাবে?
এ জন্য ব্যবহার করতে হবে "the 5 second rule"
পাঁচ সেকেন্ডের জন্য সচেতন হয়ে যান আর নিজেকে বলুন এটা এখনই আমি করবো । এটা একটা রকেট লঞ্চের মতো 5-4-3-2-1 গো আর না বলার কোন জায়গা নেই জাস্ট শুরু করে দিতে হবে। ধরুন আপনাকে সকাল সাতটায় ঘুম থেকে উঠতেই হবে তো যেই এলাম বাজবে আপনার চোখ খোলার সাথে সাথে বলুন 5-4-3-2-1 গো উঠে পড়ুন। আর একবার উঠে পড়লে আপনার ব্রেইনকে ভাবার সুযোগই দেবেন না। কোন কাজ শুরু করার আগে প্রতিটা মানুষের কাছেই 5 সেকেন্ড সময় থাকে যদি আপনি তার মতো সিদ্ধান্ত না নেন তাহলে আপনার ব্রেইন আপনার সাথে ট্রিকস খেলতে শুরু করবে। মনে হবে আর দশ মিনিট শুয়ে নেই কি আর এমন ক্ষতি হবে দেখা গেলো আপনি 10 মিনিটের বদলে এক ঘন্টা আবার শুয়ে কাটিয়ে দিলেন। সারাদিন আপনার কাছে এরকম অনেক পরিস্থিতি তৈরি হয় যেখানে আপনাকে সিদ্ধান্ত নিতে হয়, আপনার কাছে 5 সেকেন্ড থাকে তার মধ্যে আপনার আইডিয়াকে অ্যাকশনে পরিবর্তন করতে হয়। না হলে ব্রেন আপনাকে বলবে কাজটা পরে করে নেওয়া যাবে এতো চাপ নিও না। আর আপনি তখনই ঢিলেমি শুরু করবেন টাইম ওয়েস্ট করতে থাকবেন। সেজন্যই 5 সেকেন্ডের মধ্যে আপনাকে কন্ট্রোল নিতে হবে এবং কাজটা শুরু করে দিতে হবে যাতে আপনার স্বপ্নের দিকে ক্রমশ এগিয়ে যেতে পারেন। আর যখন আপনি এটা বারবার করতে থাকবেন তখন এটা আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে । আর কোন কাজ শুরু করার আগে অযথা সময় নষ্ট না করে তা শুরু করে দিতে পারবেন। Mel Robbins এর পাঁচ সেকেন্ড rule সারা পৃথিবীতে কয়েক মিলিয়ন মানুষ ব্যবহার করে আজ উপকৃত। আশা করি এই পাঁচ সেকেন্ডের ব্যবহার করে আপনিও উপকৃত হবেন ।
আজকের পোষ্টটি থেকে আপনি নতুন কিছু শিখলে অবশ্যই আপনার বন্ধু-বান্ধব এবং প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ

0 Comments