এই তিনটি গুণ আপনার মধ্যে কি আছে? These Three Things Will Change Your life ..

 এই তিনটি গুণ আপনার মধ্যে কি আছে? These Three Things Will Change Your life ..




দুনিয়াতে মানুষের কেবল দুটো বড় টেনশন। যদি এগুলো থেকে কেউ বেরিয়ে আসতে পারে তাহলে দুনিয়াতে তার ইচ্ছের কাজটি করার জন্য তাকে কেউই আটকে রাখতে পারবেনা। 


নাম্বার ০১):-


অন্যরা আমাদেরকে নিয়ে কি ভাববে এই দুশ্চিন্তাকে দূর করো।


নাম্বার ০২):-


 তুমি যেমনটা ভাবছো আর একজনের ঠিক তেমনটাই হবে, এটা আশা করা ছেড়ে দাও।ব্যাস এতোটুকু করে দেখো তোমার কাজে ও তোমার মধ্যে কতটা পরিবর্তন আসে ।



রেসের মাঠে ঘোড়ার মালিক ঘোড়াকে ভীষণ কষ্ট দেয়, ঘোড়াটি বুঝতে পারে না যে তার মালিক কেন এত তাকে কষ্ট দিচ্ছে? কিন্তু রিয়ালিটি যদি দেখো তুমি, ঘোড়ার মালিক ঘোড়াটিকে জিতাতে চাইছে, সেই একইভাবে আমাদের মালিক আমাদেরকে এখন কষ্ট, দিচ্ছে দুঃখ দিচ্ছে , দরিদ্রতা দিচ্ছে এর জন্য তুমি ঘাবড়ে যেও না, ওই মালিক আমাদেরকে জিতাতে চাইছে, কিন্তু যদি তুমি এতোটুকু কষ্ট সহ্য না করে রেস ছেড়ে পালিয়ে যাও! তাহলে সে আর কি করবে সে কিভাবে তোমাকে জিতাবে। জেদ আমাদের সকলের মধ্যে আছে কিন্তু জেদ আমাদেরকে কোথায় দেখানো উচিত যানো? 




 একসাথে দুই বন্ধু পড়াশোনা করছি, সে পরীক্ষা দিয়ে ক্লাসে ফার্স্ট হয়ে গেল, কিন্তু আমি কেন ফার্স্ট হতে পারলাম না? এখানে তোমাকে জেদ দেখাতে হবে। বাবা-মা এত কষ্ট করছে, ছোটবেলা থেকে সংসারে এত দরিদ্রতা দেখে আসছি, পড়াশোনা শেষ করে প্রচুর টাকা উপার্জন করে ওই দরিদ্রতাকে আমি মুছে দেব। এখানে তোমাকে তোমার জেদ দেখাতে হবে। আর আশেপাশের লোক আমাকে দেখে হাসে?; আমাকে নিয়ে ঠাট্টা করে একদিন অনেক সফল হয়ে ওদের সবার মুখ বন্ধ করে দেব! এখানে আমাদের জেদ দেখাতে হবে!; কিন্তু তা না করে আমরা কোথায় জেদ দেখায় যানো, বাইক নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় কেউ যদি আমাদেরকে ওভারটেক করে চলে যায়, তাহলে তাকে ওভারটেক করে পেছনে ফিরে তাকে দেখে হাসবো । এক পয়সাও মূল্য নেই এরকম একটি জেদের । সত্যি করের জেদ কোনটি জানো, নিজেই নিজেকে জিতবো।। জীবনের সবথেকে বড় জেদ হলো এটা । বাইক নিয়ে কে তোমার থেকে বেশি এগিয়ে যাচ্ছে সেখানে তোমার জেদ দেখিও না! জীবনের রেসে কে তোমার থেকে বেশি এগিয়ে যাচ্ছে ওখানে তুমি তোমার জেদ দেখাও। আমাদের মনের মধ্যে যে শক্তি আছে দুনিয়াতে এর থেকে বড় কোন শক্তি নেই। আমরা যে কারণগুলো দেখাচ্ছি এগুলো আমাদের শক্তি আমাদের বৃদ্ধি কমিয়ে দেবে!! 



মনে রেখো, পারবো ভাই, পারবো বোন , আমরা সমস্ত কিছুই করতে পারবো।



Post a Comment

0 Comments